বিন লাদেন হত্যা অভিযানে অংশ নেওয়া সেনাদলকে ওবামার অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আল-কায়েদাপ্রধান ওসামা বিন লাদেন হত্যা অভিযানে অংশ নেওয়া সেনাসদস্যদের অভিবাদন জানিয়েছেন। ওয়াশিংটন সংশ্লিষ্ট সেনাদের মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্সিয়াল ইউনিট সাইটেশন’ প্রদান করেছে।গতকাল শুক্রবার কেন্টাকি অঙ্গরাজ্যের ফোর্ট ক্যাম্পবেল সেনাশিবিরে ওবামা সেনাদের অভিবাদন জানান। তিনি তাঁদের উদ্দেশে বলেন, ‘কাজটি উত্তমভাবে সমাধা করা হয়েছে।’লাদেন হত্যা অভিযানে অংশ নেওয়া নেভি সিল এবং হেলিকপ্টার পাইলটদের সঙ্গে ওবামা একান্ত সভা করেন। কমান্ডোদের কাছ থেকে তিনি বিন লাদেন হত্যা মিশনের খুঁটিনাটি বিষয় জানতে চান। বৈঠক শেষে প্রায় দুই হাজার সেনাসদস্যের সমাবেশে ওবামা বলেন, ‘৯/১১-এর ঘটনার নায়ক জঙ্গি নেতা আর কখনো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারবে না। যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিন লাদেন হত্যা সফলতম এক সামরিক অভিযান।’আফগানিস্তানে আল-কায়েদা সংগঠনে ধস নেমেছে উল্লেখ করে ওবামা বলেন, ‘তাদের পরাজয় নিশ্চিত। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২০০ বছরের আত্মপরিচয় প্রমাণিত হয়েছে।’ ওবামা তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আগের যেকোনো সময়ের চেয়ে আমেরিকা এখন অধিক শক্তিশালী।অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনাবাহিনীর একমাত্র কুকুরটির সঙ্গেও প্রেসিডেন্ট ওবামার সাক্ষাত্ করানো হয়। ‘কায়রো’ নামের কুকুরটি বিন লাদেনের ভবনে প্রবেশ করেছিল।