বিন লাদেনের ছবি প্রকাশ করবে না হোয়াইট হাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছবি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। বার্তা সংস্থা রয়টার্স মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বার্তা সংস্থাটিকে গতকাল বুধবার বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা নিহত বিন লাদেনের ছবি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন।’মার্কিন সিনেটে পররাষ্ট্র সম্পর্ক-বিষয়ক কমিটির সভাপতি জন কেরি জানান, তাঁকে বলা হয়েছে বিন লাদেনের ছবি প্রকাশ করা হবে না। তিনি বলেন, ‘আমি মনে করি যে এটা সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত।’বিন লাদেনের ছবি প্রকাশ প্রসঙ্গে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। তাঁদের একাংশ বলছেন, বিন লাদেনের মৃত্যুর বিষয়ে সন্দেহের অবসান ঘটাতে তাঁর ছবি প্রকাশ করা জরুরি। আইনপ্রণেতাদের আরেকাংশ বলছেন, লাশের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়া ছবি প্রকাশ করা ঠিক হবে না। কারণ, এতে মুসলিম বিশ্বে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে।