বিনা খরচে জরুরি চিকিত্সা পাবেন আসামের রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিত্সা ক্ষেত্রে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। আসাম সরকার নতুন একটি আইন পাস করেছে। এই আইন অনুসারে রাজ্যের সব সরকারি এবং বেসরকারি হাসপাতাল ও নার্সিং ক্লিনিকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রথম ২৪ ঘন্টার জন্য রোগীদের জরুরি চিকিত্সা বিনামূল্যে করতে হবে।