বিনা নোটিশে লাপাত্তা ভিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিনা মালিককে পাওয়া যাচ্ছে না! ১৬ ডিসেম্বর গোরেগাওয়ে চলতে থাকা হরর ছবি মুম্বাই ১২৫ কিলোমিটারস ছবির শুটিংয়ের মাঝখান থেকে তাঁর হদিস নেই। পাকিস্তানি এই অভিনয়শিল্পীকে পাওয়া যায়নি তাঁর মুম্বাইয়ের বাসায়ও। কদিন আগেই এফএইচএম ম্যাগাজিনের কভারের জন্য খোলামেলা পোজ দিয়ে আদালত পর্যন্ত দৌড়াতে হয় ভিনাকে।ভিনার এই বিনা নোটিশে অন্তর্ধান সম্পর্কে বেশি কিছু বলতে পারছেন না খোদ তাঁর ব্যবস্থাপক প্রতীক মেহতাও। ছবির পরিচালক হেমন্ত মাধুকরেরও সবকিছু তেতো ঠেকছে। ভারতীয় এক দৈনিককে তিনি বললেন, ‘বিকেল পাঁচটায় শেষ শটটি না দিয়েই ছবির ফ্লোর থেকে উধাও ভিনা। তাঁর মুঠোফোন সংযোগও পাওয়া যাচ্ছে না।