বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংরক্ষিত আসনের পাঁচ নারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদের সংরক্ষিত পাঁচটি নারী আসনে আওয়ামী লীগের পাঁচ নারীপ্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিত পাঁচজন হলেন সাংবাদিক বেবী মওদুদ, আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান, মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম শাখার নেত্রী হাসিনা মান্নান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ফজিলাতুন্নেসা বাপ্পী।আজ বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ প্রথম আলোকে বলেন, আজ বেলা দুইটায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ধার্য ছিল। আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া পাঁচ প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। তাই এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরাই নির্বাচিত হয়েছেন। আগামী রোববার এ ব্যাপারে গেজেট প্রকাশ করা হবে।