বিনা মূল্যে পরামর্শ দিচ্ছে ডিপিডিসির সেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারওয়ান বাজারে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ করপোরেশনের (পেট্রোবাংলা) ভবনে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ওই ভবনের ছাদে ‘সোলার প্যানেল’ বসানো হবে। পেট্রোবাংলার ভবনের ছাদে এর আকার কেমন হবে; তা থেকে কতটুকু বিদ্যুৎ পাওয়া যাবে; সেই বিদ্যুৎ থেকে কতটুকু সময়, কয়টি বাতি ও পাখা চালানো যাবে—এসব বিষয়ে পরামর্শ নিতে ১১ মে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সৌরশক্তিবিষয়ক পরামর্শ সেলে গিয়েছিলেন পেট্রোবাংলার ব্যবস্থাপক (কনস্ট্রাকশন) আবদুল হাকিম। সেলে দায়িত্বরত ডিপিডিসির ব্যবস্থাপক (টেকনিক্যাল) সাজ্জাদ হোসেন এসব বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলাপ করলেন। পেট্রোবাংলার ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর জন্য সম্ভাব্য ব্যয়ের অঙ্ক তুলে ধরলেন তিনি। আর কোন কোন বেসরকারি প্রতিষ্ঠান প্যানেল বসানোর কাজ করে থাকে সে কথাও জানতে পারলেন আবদুল হাকিম। তাঁর মতো আরও অনেকেই আসছেন আবদুল গণি রোডে বিদ্যুৎ ভবনের ১২ তলায় ডিপিসিসির সৌরশক্তিবিষয়ক পরামর্শ সেলে।ডিপিডিসির ব্যবস্থাপক (টেকনিক্যাল) সাজ্জাদ হোসেন জানান, তাঁরা আগ্রহী ব্যক্তিদের সোলার প্ল্যান্ট সম্পর্কিত সব রকমের তথ্য দিচ্ছেন।