বিনা মূল্যে স্তন ক্যানসার সম্পর্কে পরামর্শ ও সেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা মাস অক্টোবর-২০১০ উপলক্ষে বাংলাদেশ ক্যানসার সোসাইটি আয়োজিত সেবাপক্ষে বরেণ্য চিকিত্সকেরা স্তন ক্যানসার সম্পর্কে পরামর্শ ও সেবা দেবেন।জানা গেছে, ৯ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত বিনা খরচে এই পরামর্শ-সেবা দেওয়া হবে।আগ্রহী ব্যক্তিদের বাংলাদেশ ক্যানসার হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোম, ১২০/৩-সি, দারুস সালাম (টেকনিক্যাল মোড়), মিরপুর, ঢাকা-১২১৬, ফোন-৮০৫৫৫০৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। —বাসস