বিনা লড়াইয়ে হারব না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে গণধর্ষণের শিকার তরুণী বলেছেন, লড়াই না করে কোনোভাবেই হার মানবেন না তিনি। ধর্ষকদের অবশ্যই তাদের কৃতকর্মের শাস্তি পেতে হবে।গতকাল শনিবার পুলিশকে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেন ওই তরুণী। আজ রোববার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।হাসপাতালের নিবিড় পরিচর্যাকক্ষে চিকিত্সাধীন ওই তরুণী গতকাল নিজ মুখে সেদিনের ঘটনার বিবরণ দেন।পুলিশ জানিয়েছে, তরুণীর দেওয়া জবানবন্দির সঙ্গে তাঁর ছেলেবন্ধুর জবানবন্দি হুবহু মিলে গেছে। তাঁর জবানবন্দি ধারণ করা হয়েছে এবং তা আদালতে পেশ করা হবে।জবানবন্দি শেষে পুলিশের কাছে ওই তরুণী অনুরোধ জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। গণধর্ষণের এই ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ভারতজুড়ে চলছে তোলপাড়।