বিনামূল্যে শিশুদের জন্মনিবন্ধনের মেয়াদ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বিনামূল্যে শিশুদের জন্মনিবন্ধন করা যাবে বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির। জন্মনিবন্ধন দিবস-২০১০ উপলক্ষে আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।প্রতিমন্ত্রী বলেন, নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে পাশ কাটিয়ে কোনো সামাজিক কার্যক্রমে শতভাগ সাফল্য পাওয়া সম্ভব নয়। জন্মনিবন্ধন কার্যকমে সাফল্যের জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকেও এ কাজে সম্পৃক্ত করা প্রয়োজন, এতে জাতীয় জাগরণ তৈরি হয়। অনুষ্ঠানে জানানো হয়, এ বছরের মার্চ পর্যন্ত ১৩ কোটি ৮৪ লাখ ৩১ হাজার ২৭৭ জন জন্মনিবন্ধন করেছে, যা মোট জনসংখ্যার ৯৫.৮০ শতাংশ। এর মধ্যে নয় কোটি ৩৯ লাখ ৪৯ হাজার ২২৩ জনকে জন্মনিবন্ধনের সনদ দেওয়া হয়েছে। দেশের ৩৬টি জেলায় শতভাগ জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মঞ্জুর হোসেন, স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের পরিচালক আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।