বিনিয়োগকারীদের মুক্তি চাইল চট্টগ্রামের ইনভেস্টরস ফোরাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকায় আটক বিনিয়োগকারীদের মুক্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামের বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের নেতারা। নইলে কাল (মঙ্গলবার) থেকে চট্টগ্রামে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ ও যুগ্ম আহ্বায়ক এম এ কাদের আজ সোমবার এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, ‘পুলিশ অন্যায়ভাবে বিনিয়োগকারীদের আটক ও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর সঙ্গে জড়িতদের শাস্তি এবং বিনিয়োগকারীদের মুক্তি দাবি করছি। নয়তো কাল (মঙ্গলবার) থেকে আমরা চট্টগ্রামে আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব।’এ ছাড়া ফোরামের নেতারা শেয়ারবাজার নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মন্তব্যের সমালোচনা করেন। এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আশা করেন।