বিনিয়োগকারীদের রোষের মুখে বিএবির চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনিয়োগকারীদের রোষের মুখে পড়েছেন ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি নজরুল ইসলাম মজুমদার। আজ সোমবার এসইসির চেয়ারম্যারে সঙ্গে দেখা করে এসইসির সামনে দিয়ে যাওয়ার সময় দুপুর দুইটার দিকে আন্দোলনরত বিনিয়োগকারীদের রোষের মুখে পড়েন তিনি।এসময় বিনিয়োগকারীরা তাঁকে ঘিরে ধরে তাঁকে ব্যাংকের পদক্ষেপ সম্পর্কে বক্তব্য দেওয়ার দাবি জানান। এ সময় তিনি বাধ্য হয়ে বলেন, ‘এসইসির চেয়ারম্যানের অনুরোধে আমি এখানে অনানুষ্ঠানিভাবে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলাম। চেয়ারম্যান আমাদেরকে ঘোষিত প্যাকেজ বাস্তবায়ন সম্পর্কে বলেছেন। আমরা সব ধরনের সহযোগিতার আশ্বস্ত করেছি। এসময় বিনিয়োগকারীরা ব্যাংগুলোর বিনিয়োগ সম্পার্কে জানতে চাইলে তিনি বলেন, সবগুলো ব্যাংকই বাজারে বিনিয়োগ অব্যাহত রেখেছে। পরে পুলিশের সহযোগিতায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।