বিনিয়োগকারীদের লাভে কর আরোপের পরিকল্পনা এখনো নেই: এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, পুঁজিবাজারে এক বছরের কম সময়ের বিনিয়োগকারীদের লাভের ওপর কর আরোপের পরিকল্পনা এখনো সরকারের নেই। সংসদীয় কমিটি এসব বিনিয়োগকারীদের লাভের ওপর পাঁচ শতাংশ হারে কর আরোপের যে সুপারিশ করেছিল, তার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এনবিআর এ কথা জানায়। এনবিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বলেন, এনবিআর চায় বাজার স্থিতিশীল থাকুক।সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪১ হাজার ৪৭৪ দশমিক ৮৮ কোটি টাকা। আদায় হয়েছে ৪১ হাজার ৬৪৮ দশমিক ২৩ কোটি টাকা। আদায়ের হার ছিল ১০০ দশমিক ৪২ শতাংশ।