বিনিয়োগে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাঁর নিজ কার্যালয়ে জাপান এক্সটারনাল ট্রেড অরগানাইজেশনের (জেইটিআরও) চেয়ারম্যান হিরোইউকি ইশিগের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। খবর ইউএনবির।বৈঠকে শেখ হাসিনা বাংলাদেশের তৈরি পোশাক, সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং আইটি খাতের পণ্য আমদানি করতে জাপানকে অনুরোধ জানান।বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, শেখ হাসিনা দেশের বন্ধুত্বপূর্ণ পরিবেশ, বিনিয়োগের ভালো ক্ষেত্র, সস্তা শ্রম প্রভৃতি সুবিধার কথা জানান। প্রধানমন্ত্রী জেইটিআরওর প্রধানকে জানান, বিদেশি বিনিয়োগ উত্সাহিত করতে দেশে কয়েকটি বিশেষ অর্থনৈতিক এলাকা তৈরি করা হবে।