বিনিয়োগের জন্য ইউএইর উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্যোক্তাদের প্রতি বাংলাদেশে গ্যাস অনুসন্ধান, বিদ্যুৎ উত্পাদন ও অবকাঠামো নির্মাণের মতো সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী আজ আবুধাবিতে হোটেল ‘বিচ রোটানা’য় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং সংযুক্ত আরব আমিরাত বিদেশি বণিক ও শিল্প মালিক সমিতির (ইউএইএফসিসিআই) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণকালে এ আহ্বান জানান।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ ও ইউএইএফসিসিআইয়ের সেক্রেটারি জেনারেল আবদুল¬াহ সুলতান নিজেদের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সরকার বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা করায় স্থানীয় ও বিদেশি উভয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ গ্রহণ করতে পারেন।শেখ হাসিনা বলেন, সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ‘কর অবকাশ’ ঘোষণা করেছে। অন্যদিকে এ অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে শ্রমমূল্য খুবই কম।প্রধানমন্ত্রী বলেন, ১৬ কোটি লোকের দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার বিশাল, যা বিদেশি বিনিয়োগকারীদের সহজেই আকৃষ্ট করতে পারে। তিনি বলেন, বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে ব্যাপক হারে বিনিয়োগ করতে পারেন, সেজন্য তাঁর সরকার সব ধরনের সহযোগিতা দেবে। বাসস।