বিপজ্জনক জেনেও গাড়ি চালিয়ে মুঠোফোন বার্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার বিপজ্জনক জানা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের তরুণসমাজে এই প্রবণতা লক্ষণীয়। দেশব্যাপী চালানো নতুন এক জরিপে প্রায় অর্ধেক তরুণ-তরুণী গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলা বা বার্তা পাঠানোর কথা স্বীকার করেছে। আজ সোমবার এই জরিপের ফল প্রকাশিত হয় বলে রয়টার্স জানিয়েছে।অনলাইনে চালানো জরিপে অংশ নেওয়া অল্পবয়সী তরুণ-তরুণীর মধ্যে তিন-চতুর্থাংশ বলেছে যে গাড়ি চালানোর সময় তাদের বন্ধুদের মুঠোফোনে বার্তা পাঠানোর বিষয়টি খুব সাধারণ ঘটনা। গাড়ি চালানোর সময় মা-বাবার মুঠোফোন ব্যবহারও প্রায় একই পর্যায়ে রয়েছে বলে তারা জানায়।যুক্তরাষ্ট্রের বহুজাতিক টেলিযোগাযোগ সংস্থা এটি অ্যান্ড টির পক্ষে একটি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এই জরিপ চালায়।কনজুমার রিপোর্টার্স সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে চালানো ওই জরিপের ফলাফলে দেখা গেছে, প্রতি ১০ জন তরুণ-তরুণীর মধ্যে গড়ে আটজন করে গাড়ি চালানো অবস্থায় মুঠোফোনে বার্তা পাঠানোর ঝুঁকি সম্পর্কে জানে। ১৬ থেকে ২১ বছর বয়সী তরুণ-তরুণীর মধ্যে ২৯ শতাংশ গাড়িতে চলন্ত অবস্থায় মুঠোফোন ব্যবহারের কথা স্বীকার করেছে।এটি অ্যান্ড টির ভোক্তার নিরাপত্তা ও শিক্ষাবিষয়ক বিভাগের পরিচালক আন্দ্রে ব্র্যান্ডস নেইলসেন গবেষণার বরাত দিয়ে বলেন, অল্প বয়সী তরুণ-তরুণীর যোগাযোগের মূল মাধ্যম হচ্ছে মুঠোফোন বার্তা। প্রতি মাসে গড়ে তিন হাজার ৪০০ জন তরুণ-তরুণীর বেশি মুঠোফোনে এ ধরনের বার্তা পাঠিয়ে থাকে, যা উদ্বেগজনক।