বিপজ্জনক মোড় বাড়াচ্ছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখার চর থেকে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর কিনার পর্যন্ত ৫২ কিলোমিটার অংশের ৬০টি বাঁকের মধ্যে ৩০টিই বিপজ্জনক। পুলিশের হিসাবে ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাত মাসে এসব বাঁকে সড়ক দুর্ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৫০০ জনের মতো।ঢাকা-আরিচা মহাসড়কে পাটুরিয়া থেকে নবীনগর পর্যন্ত ৫৫ কিলোমিটার সড়কে দুর্ঘটনাপ্রবণ ২২টি বিপজ্জনক মোড় রয়েছে। এসব মোড়ে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে। গত বছরের মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে চার মাসে এসব মোড়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত ৮০ জন এবং আহত হয়েছে পাঁচ শতাধিক। এর মধ্যে এক সপ্তাহেই ১১টি দুর্ঘটনায় সরকারের দুই সচিবসহ নিহত হয়েছে ১১ জন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক জরিপে এই মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিপজ্জনক মোড় ও ত্রুটিপূর্ণ সড়ক নির্মাণকেই দায়ী করা হয়েছে।রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়ার মোড়ে প্রায় ২০০ মিটার রাস্তায় রয়েছে চারটি ঝুঁকিপূর্ণ বাঁক। সব মিলিয়ে সড়কের পুঠিয়া উপজেলার ২০ কিলোমিটারে রয়েছে ৫৪টি বাঁক। পুলিশ বলছে, অপরিকল্পিত এই রাস্তার জন্য পুঠিয়া এলাকায় উপর্যুপরি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে।ঢাকা-ময়মনসিংহ গাজীপুরের শ্রীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার অংশের অবস্থা খুবই নাজুক। বিভিন্ন স্থানে ভেঙেচুরে এবড়োখেবড়ো হয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুরোনো এ সড়কটির বিভিন্ন স্থানের পিচ ও সুরকি উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিপজ্জনকভাবে সরে গেছে সড়কের অনেক স্থানের দুই পাশের মাটি। বেশ কয়েকটি কালভার্ট দেবে গিয়ে সড়কের ওপরিভাগে ঢেউয়ের মতো সৃষ্টি হয়েছে। সড়কটির ত্রিশাল থেকে ময়মনসিংহ পর্যন্ত অংশে বিপজ্জনক বেশ কয়েকটি বাঁক রয়েছে। সওজ ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী জর্জেস হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ চার লেনে উন্নীত করার প্রাথমিক কাজ শুরু হয়েছে।