বিপর্যস্ত ফ্লাইটসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লাইটসূচি অনুযায়ী উড়োজাহাজ ছাড়তে না পারা এবং দুর্বল যাত্রীসেবার ব্যাপারে বাংলাদেশ বিমানের দুর্নাম অনেক পুরোনো। উপরন্তু কোনো একটি বা দুটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটি বা নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য বসে গেলে ফ্লাইটসূচিতে বিপর্যয় নামে। যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।চলতি মাসের শুরুতে চারটি ডিসি-১০-এর সবগুলো একসঙ্গে বসে গেলে ফ্লাইটসূচি প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছিল। এর মধ্যে অবশ্য একটি সম্প্রতি উড্ডয়ন-উপযোগী হওয়ায় বিপর্যস্ততা কিছুটা কমেছে।ফ্লাইটসূচি মেনে চলার ক্ষেত্রে পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ফ্লাইট স্টেটস ডট কমের (www.flightstats.com) গত দুই মাসের (১৫ এপ্রিল-১৫ জুন) পর্যালোচনায় দেখা যায়, বাংলাদেশ বিমানের মাত্র ৪৪ শতাংশ ফ্লাইট সময়সূচি অনুযায়ী ছাড়তে পেরেছে।