বিপর্যস্ত মঠবাড়িয়ার চিকিৎসাব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সমস্যায় জর্জরিত। জেলার সবচেয়ে বড় উপজেলা এটি। চার লাখ মানুষের বাস এই উপজেলায়। মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৫ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এখানে ৩১ জন চিকিৎসকের পদ রয়েছে। এরমধ্যে মাত্র ছয়জন চিকিৎসক কর্মরত আছেন। এঁরা হলেন একজন চিকিৎসা কর্মকর্তা, জুনিয়র কনসালটেন্ট অ্যানেসথেসিয়ার বিপরীতে একজন চিকিৎসা কর্মকর্তা, দুজন সহকারী সার্জন, শল্য চিকিৎসকের বিপরীতে একজন চিকিত্সা কর্মকর্তা ও একজন আবাসিক চিকিত্সা কর্মকর্তা।উপজেলা স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির সদস্য সালাম আজাদী জানান, এখানে চিকিৎসাসেবার কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়েছে। এক সপ্তাহের ব্যবধানে দুজন চিকিত্সক অন্যত্র বদলি হয়ে চলে গেছেন। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে, তবে নেই শুধু চিকিৎসক। প্রতিদিন কয়েক শ রোগী চিকিৎসাসেবা নিতে আসে, কিন্তু তাদের আমরা কী চিকিত্সা দেব তাও বলতে পারি না। জরুরি ভিত্তিতে এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক পদস্থ করা দরকার।’