বিপর্যয় মোকাবিলায় চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্ক অ্যাগ্রিমেন্ট অন র্যাপিড রেসপন্স টু ন্যাচারাল ডিজাস্টার স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলো যেন পারস্পরিক সহযোগিতা দিতে পারে, সে জন্যই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। বাংলাদেশে ১৯৯৯ সালে ঘূর্ণিঝড় ও ২০০৭ সালে সিডর আঘাত হানে। তখন বিভিন্ন দেশ ও সংস্থার কাছ থেকে সাহায্য নিতে হয়েছিল। তাই ভবিষ্যতে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কাছের দেশগুলোর কাছ থেকে দ্রুত সাহায্য নেওয়ার উদ্দেশ্যেই এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।অন্যদিকে, আজকের সভায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন-২০০৩ খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।