বিপাশা হায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপাশা হায়াত—এ দেশের টিভি পর্দার জনপ্রিয় একটি নাম। নাটকের পাশাপাশি অভিনয় করেছেন কিছু চলচ্চিত্রেও। এখন অবশ্য ছবি আঁকার প্রতিই মনোযোগ বেশি তাঁর। নিয়মিত টিভিতে উপস্থাপনা করছেন, লিখছেন নাটকও। বেড়ে উঠেছেন মালিবাগ ও ঢাকেশ্বরী এলাকায়। তাই পুরান ঢাকা ও নতুন ঢাকার অনেক কিছুই তাঁর নখদর্পণে। বিপাশা হায়াত তাঁর নাগরিক জীবনের নানা বিষয় জানিয়েছেন অকপটে।কাজের ফাঁকেআমি সারা দিনই কাজে ব্যস্ত থাকি। তাই অবসর খুব একটা পাওয়া হয় না। তবে মাঝেমধ্যে কাজের ফাঁকে সময় পেলে বই পড়ি, গান শুনি। আবার জ্যামে আটকা পড়লে গাড়িতে বসেই ছবি আঁকি।ঘোরাফেরাঢাকায় খুব বেশি ঘোরাফেরা করা হয় না। প্রয়োজনের তাগিদেই ঘর থেকে বের হতে হয়। গাজীপুরের রাজেন্দ্রপুরে আমাদের নিজেদের ‘নক্ষত্রবাড়ি’ নামে একটা রিসোর্ট আছে। ছুটির দিন প্রায়ই ওই রিসোর্টে বেড়াতে যাই। সারা দিন ঘুরে আবার পরদিন চলে আসি।কেনাকাটা কিছু কেনার প্রয়োজন হলে বাচ্চাদের স্কুলে দিয়ে নন্দন, আগোরা থেকে কেনাকাটা সেরে ফেলি। শাহীন মার্কেট থেকেও নিয়মিত দরকারি জিনিস কিনি। আবার মাঝেমধ্যে ভোরবেলা মহাখালী ও গুলশান কাঁচাবাজারে চলে যাই।রাতের ঢাকাখুব বেশি দরকার না হলে রাতে বাইরে থাকা হয় না। সব সময় সন্ধ্যা ছয়টার মধ্যেই বাসায় ফেরার চেষ্টা করি। তবে মাঝেমধ্যে রাতে যানজটবিহীন ফাঁকা রাস্তা দেখলে খুব অবাক হই। ভাবি কোনো সমস্যা হলো না তো।নগর ফ্যাশন আরামদায়ক ও দেখতে ভালো লাগবে এমন যেকোনো কিছুই আমি পরতে পছন্দ করি। মেকআপ, পোশাক কোনো কিছুই যাতে দৃষ্টিকটু না হয়, সে চেষ্টা করি।বদলে যাকপ্রতিদিন যানজটে নষ্ট হওয়া কর্মঘণ্টাগুলো ফেরত চাই। যানজট ও পরিবেশদূষণ সবার আগে কমানো উচিত। সেনানিবাস এলাকায় প্রবেশ করলেই সবকিছু পরিপাটি, পরিচ্ছন্ন দেখা যায়। কারণ এখানে নিয়ম মানা হয়। নিয়ম ভাঙার সংস্কৃতি বদলে গেলেই সব ঠিক হয়ে যাবে। তাই নিয়ম মানার ব্যবস্থা করতে হবে সবার আগে।জীবন থেকে নেওয়া সারা জীবন ধরে খেয়াল করেছি সততা খুব বেশি প্রয়োজন। প্রতিটি বাবা-মায়ের উচিত ছেলেমেয়েদের কাছে ভালো উদাহরণ হয়ে থাকা। কারণ বাবা-মায়ের জীবনের ভালো-খারাপ দিকগুলো ছেলেমেয়েদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। তাই অভিভাবকদের উচিত ছেলেমেয়েদের সামনে ভালো ও শুভ উদাহরণ হয়ে থাকা।ভালো লাগা এই শহরে শত কষ্টেও প্রতিটি মানুষ জীবনের সঙ্গে লড়াই করে চলছে। আবার শত শত মানুষ নানা রকম স্বপ্ন নিয়ে প্রতিদিন ঢাকায় আসছে। মনে হয় ঢাকা শহর যেন এক স্বপ্নের খনি। গ্রাম ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এসব মানুষের স্বপ্ন আমাকে একটুখানি হলেও সুখের ছোঁয়া দেয়।