বিপাশার কেশে নতুন রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপাশা বসু নাকি নিজেকেই চিনতে পারছেন না! ছবিটি দেখুন। আঁচ করেছেন কি, কেন নিজেকে না চেনার কথা বলছেন বিপাশা? হ্যাঁ, চুলে নতুন রং করিয়েছেন এই বলিউড তারকা। ভক্তদের সেটা জানিয়ে দিলেন টুইটারের মাধ্যমে, ‘সোনালি রং পাল্টে চুলে গাঢ় লাল রং করিয়েছি! একেবারে আলাদা! নিজেকেই চিনতে পারছি না!’ চুলের রং নিয়ে ভক্তরা কী বলে, তার অপেক্ষায় আছেন বিপাশা। পাশাপাশি অপেক্ষায় আছেন জোড়ি ব্রেকার্স ছবিটি মুক্তির জন্য। এ ছাড়া রাজ-এর তৃতীয় পর্বের কাজও শুরু করেছেন কদিন আগেই। সেটাও জানালেন টুইটারে, ‘রাজ ৩ ছবির জন্য নিজেকে উজাড় করে দিয়েছি। শুটিং শুরু হয়েছে...রোমাঞ্চিত এবং উত্তেজিত!’ কথা আছে, জুলাইয়ের ৬ তারিখে মুক্তি পাবে রাজ ৩ ছবিটি। আইএএনএস।