বিপাশার পরিচালনায় অভিনয় করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক মানবজমিন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস থেকে যৌথভাবে নাট্যরূপ দিয়েছেন আসাদুল ইসলাম ও মুরাদ পারভেজ। পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। নাটকে অভিনয় করেছেন তৌকীর আহমেদ। আজ কথা হলো তাঁর সঙ্গে।‘মানবজমিন’ নাটকটি নিয়ে কিছু বলুন।সে রকম বলার কিছু নেই। কারণ, মাত্র চার দিন শুটিং করেছি। সামনে আবার শিডিউল নিয়েছেন পরিচালক। তবে এখানে আমি যে চরিত্রটিতে কাজ করছি, সেখানে নেতিবাচক কিছু দিক তুলে ধরা হয়েছে। নগরজীবনের ত্রুটি দেখা যাবে আমার চরিত্রের ভেতর দিয়ে।ঈদে কয়টি নাটকের কাজ করলেন?পরিচালনা করেছি দুটি নাটক। এনটিভির জন্য করেছি শোনো মানব আর এটিএন বাংলার জন্য প্রকৃতস্থ। দুটি নাটকই লিখেছে বিপাশা হায়াত। আর অভিনয় করেছি বেশ কিছু নাটকে। এর মধ্যে বিপাশার পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছি, নাম আমরা সমুদ্র দেখতে গিয়েছিলাম।পরিচালক হিসেবে বিপাশা কেমন করেছেন?আমি প্রথমে কাজটা করতে চাইনি। কারণ, আমার কাছে মনে হয়েছিল, পরিচালক হিসেবে যেহেতু বিপাশা নতুন, তাই আমার উপস্থিতি ওকে বিব্রত করতে পারে। কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম, বিপাশা খুবই সাবলীলভাবে কাজটা করছে। আসলে টিভিতে অনেক দিন কাজ করছে, ফলে ওর জন্য পরিচালনা খুব কঠিন কিছু মনে হয়নি। আমি জানি, ওর কাজটা মানুষ দেখবে। আশা করছি, ভালো লাগবে ওর কাজ।তার মানে, টিভির জন্য একজন ভালো পরিচালক পেতে যাচ্ছি।পরিচালনার কাজে আমি বিপাশাকে উৎসাহিত করব না। কারণ, বিপাশা যদি পরিচালনায় ব্যস্ত হয়, তখন ওর যে লেখালেখি, সেটা নষ্ট হয়ে যাবে। এর বড় উদাহরণ আমি নিজেই। প্রথম দিকে তিন-চারটি নাটক লিখেছিলাম। কিন্তু যখন পরিচালনার কাজ শুরু করলাম, তখন থেকে লেখালেখিটা আর করা হলো না। অবশ্য আমি নিজে থেকে পরিচালনার ব্যাপারে বিপাশার ওপর কোনো কিছু চাপিয়ে দেব না।চ্যানেল আইতে ‘চন্দ্রমগ্ন’ কবে শেষ হচ্ছে?সপ্তাহ তিনেকের মধ্যেই শেষ হবে। এরপর আরেকটি নতুন কাজে হাত দেব।