বিপাশার ‘সিঙ্গুলারিটি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মিনিট ২৮ সেকেন্ডের ট্রেইলার দেখা যাচ্ছে সিঙ্গুলারিটি ছবির। হলিউডের এই ছবিতে অভিনয় করেছেন বলিউড তারকা বিপাশা বসু। সঙ্গে আছেন হলিউডের জশ হারনেট। আঠারো শ শতকের ঔপনিবেশিক ভারতের পটভূমিতে নির্মিত এই ছবি পরিচালনা করছেন দুবার অস্কার মনোনয়ন পাওয়া রোলান্ড জোফে। শত্রুতার বেড়াজালে থেকেও ইংলিশ কর্মকর্তা হারমেটের প্রেমে পড়েন বিপাশা। এদিকে মারাঠি এই যোদ্ধার ভেতরে আছে আপন ভূমি শত্রুমুক্ত করার তাড়নাও। কোনটা বেছে নেবেন তিনি? এমনই কিছু প্রশ্ন এবং কৌতূহলের অবসান নিয়ে খুব শিগগির আসছে সিঙ্গুলারিটি। আগামী মে মাসে কান ফিল্ম উৎসবে প্রদর্শিত হবে ছবিটি। এনডিটিভি।