বিপিএলে যুক্ত হচ্ছেন তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হচ্ছে ৯ ফেব্রুয়ারি। নির্ধারিত হয়ে গেছে ছয়টি দল। এরই মধ্যে দেশের বাইরের তারকা ক্রিকেটাররা এ লিগে খেলার ব্যাপারে মতামত দিয়েছেন। এদিকে, দলগুলো তাদের সমর্থকদের জন্য বাড়তি উপহার দেওয়ার আয়োজন করেছে। জানা গেছে, টিভি ও চলচ্চিত্রের তারকাদের সম্পৃক্ত করছে দলগুলো। এরই মধ্যে সিলেট সুপার ওয়ালটন ফাইটার দল তাদের খেলার সময় মাঠে রাখার জন্য চুক্তি করেছেন সারিকা, নিরব, ইমন ও পিয়াসার সঙ্গে। দেশের বাইরে থেকে আসছেন বিপাশা বসু, সেলিনা জেটলি ও কোয়েনা মিত্র।অপর একটি সূত্র জানিয়েছে, বিন্দুকে নিয়েছে ঢাকা ইউরোপা দল। গতকাল শনিবারই বিন্দুর সঙ্গে ঢাকা দলের চুক্তি হওয়ার কথা। সিলেট সুপার ওয়ালটন ফাইটার দলের চেয়ারম্যান ও ওয়ালটনের পরিচালক (বিপণন) মিজানুর রহমান বলেন, ‘আমরা যেমন একটি শক্তিশালী দল করছি, তেমনি আমাদের দলের সমর্থকদের জন্য তারকাদের মাঠে নিয়ে আসব। আমরা একটি থিম সং তৈরিরও উদ্যোগ নিয়েছি।’ অন্য দলগুলোও মাঠে খেলার দিন আকর্ষণ বাড়াতে দেশি ও বিদেশি চলচ্চিত্র ও টিভি তারকাদের যুক্ত করার উদ্যোগ নিয়েছে।