বিপুল পরিমাণ জাল নোট ও তা তৈরির রাসায়নিকসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাল নোট ও তা তৈরির রাসায়নিকসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১-এর একটি দল। গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশানের নিকেতন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই তিনজন হলেন—ক্যামেরুনের নাগরিক ইসোমো হাসান (৩৪), ফিলিপাইনের নাগরিক লিজা হার্নান্দেজ (৫১) আর বাংলাদেশের নাগরিক কামরুজ্জামান (৫০)।র্যাব-১-এর কর্মকর্তারা জানান, এদের কাছ থেকে ল্যাপটপ, প্রিন্টার, জাল নোট তৈরির বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এবং আধা প্রিন্ট হওয়া বাংলাদেশি জাল নোট, ডলার ও ইউরো উদ্ধার করা হয়।