প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইন কংগ্রেসের সর্বশেষ হিসাব অনুযায়ী গত মাসে অনুষ্ঠিত ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে বেনিগনো অ্যাকুইনো বিপুল ভোটে জয়ী হয়েছেন।ফিলিপাইনের গণতন্ত্রের বরপুত্র অ্যাকুইনো তাঁর নির্বাচনী প্রচারণায় নিকটতম প্রতিদ্বন্দ্বী বিতাড়িত নেতা জোসেফ এস্ত্রাদার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।গত ১০ মে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনাকারী কংগ্রেসের এক নেতা আজ মঙ্গলবার জানান, অ্যাকুইনো দেড় কোটিরও বেশি ভোট পেয়েছেন। তিনি এস্ত্রাদার চেয়ে ৫৭ লাখ ভোট বেশি পেয়েছেন।কংগ্রেস কাল বুধবার আনুষ্ঠানিকভাবে অ্যাকুইনোর বিজয় ঘোষণা করবে। ৫০ বছর বয়সী অবিবাহিত এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনকারী অ্যাকুইনো দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির ১৫তম প্রেসিডেন্ট হিসেবে ৩০ জুন আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। তিনি গ্লোরিয়া ম্যাকাপাগালের স্থলাভিষিক্ত হবেন।