বিপ্লবী বিনোদ বিহারীকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে অস্ত্রাগার লুটের অন্যতম সেনানী বিনোদ বিহারী চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়েছে। কলকাতার উপকণ্ঠে বারাসাতের যে বাসভবনে তিনি আছেন, সেখানেই তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। গতকাল বুধবার কলকাতার মানবিক মূল্যবোধ সংরক্ষণ মঞ্চ এ সংবর্ধনা দেয়। এদিন বিনোদ বিহারীকে ফুলেল সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাঁর জীবনদর্শন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আলোচকেরা সংগ্রামে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তাঁর দীর্ঘায়ু কামনা করেন।বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী এ বছর ১০৩ বছরে পা দিয়েছেন। ২৬ নভেম্বর তিনি বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে।