বিপ্লবের ক্ষমার আদেশ বাতিল করতে হবে: বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করা না হলে জনগণ সমুচিত জবাব দেবে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির নেতা এম কে আনোয়ার এ কথা বলেন।লক্ষ্মীপুরে বিএনপির নেতা ও আইনজীবী নুরুল ইসলামের হত্যাকারী বিপ্লবকে ক্ষমা করার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ক্ষমার আদেশ বাতিল করতে হবে। সরকার যদি মনে করে এ ব্যাপারে বিএনপি তাদেরকে ছাড় দেবে, তা হলে ভুল করবে। বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে বিএনপির নেতা বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে এসব মামলা আবার পুনর্জীবিত করা হবে। এসব মামলা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিএনপির এই নেতা জানান।বিএনপির ওই মানববন্ধনে দলের বিভিন্ন নেতা-কর্মীরা অংশ নেয়।