বিবারের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরই ছবি বানাবে বলে জানিয়েছে জাস্টিন বিবার। গত বছর জাস্টিন বিবার: নেভার সে নেভার নামের একটি তথ্যচিত্র তৈরি করেছিল সে। পেয়েছিল অকুণ্ঠ প্রশংসা। সেই উৎসাহের জোরেই নতুন পরিকল্পনা হাতে নিয়েছে ১৭ বছর বয়সী এই পপশিল্পী। এরই মধ্যে ছবির চিত্রনাট্য নিয়ে কাজও শুরু করেছে। আগামী গ্রীষ্মেই বিবারের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম আন্ডার দ্য মিসলৌর কাজ শেষ হবে। আর তারপর? এমটিভিকে বিবার বলল, ‘অ্যালবাম বাজারে আসার পর অ্যালবামের প্রচারণার কাজে সময় দিতে হবে। এরপর পরের অ্যালবামের কাজে হাত দেব। মানে ফের কাজের মধ্যে ডুব দেওয়া। তাই আশা করছি, পরের গ্রীষ্মেই ছবি বা তেমন কিছুর কাজ শুরু করব।’ টাইমস অব ইন্ডিয়া।