বিবাহবিচ্ছেদের আবেদন রাসেলের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউড তারকা রাসেল ব্র্যান্ড বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। লস অ্যাঞ্জেলেসের ঊর্ধ্বতন আদালতে বিচ্ছেদের আবেদন করা হয়েছে বলে জানান এই কমেডি তারকা। আবেদনে রাসেল উল্লেখ করেন, বনিবনার ক্ষেত্রে দুজনের মনের দিক দিয়ে বিশাল ফারাক থাকায় তিনি বিচ্ছেদ চান। ৩৬ বছর বয়সী এই তারকা বলেন, ‘এটা দুঃখজনক যে কেটি আর আমি বিয়ের পাট চুকাতে যাচ্ছি।’ ১৪ মাস আগে সংগীতশিল্পী কেটি পেরিকে বিয়ে করেন রাসেল ব্র্যান্ড। ২০০৮ সালে কেটির সঙ্গে রাসেলের পরিচয়। ২০১০ সালের অক্টোবরে তাঁরা বিয়ে করেন। ওয়েবসাইট।