বিবাহিতদের ‘না’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা কমার্স কলেজে ২০১১-১২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে কোনো বিবাহিত শিক্ষার্থী ভর্তি হতে পারবে না। এমনকি ভর্তির পর কেউ বিয়ে করলে তার ছাত্রত্বও বাতিল হয়ে যাবে। বাল্যবিবাহ প্রতিরোধে কলেজ পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। জানতে চাইলে কলেজ অধ্যক্ষ হুমায়ূন কবির মাসউদ আজ বুধবার প্রথম আলোকে বলেন, ‘একজন ছাত্রীর বয়স কমপক্ষে ১৮ বছর হলে বিয়ের বয়স হয়। কিন্তু উচ্চমাধ্যমিক-স্তরে পড়া অবস্থায় এই বয়স হয় না। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।’