বিবিসির নতুন মহাপরিচালক টনি হল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসির নতুন মহাপরিচালক টনি হল বলেছেন, গত কয়েক সপ্তাহ ধরে বিবিসি যে সংকটময় সময় পার করছে তা থেকে দ্রুতই বের হয়ে আসা সম্ভব। যুক্তরাজ্যভিত্তিক নিউজ চ্যানেল বিবিসির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি সংবাদ সম্মেলনে এ কথা বলেন। বিবিসির অনলাইনে প্রকাশিত খবরে আজ শুক্রবার এ কথা জানানো হয়।বিবিসি স্ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার এক বৈঠকে সর্বসম্মতিক্রমে টনি হলকে নিয়োগ দেওয়ার বিষয়ে মত দেন ট্রাস্ট্রের সদস্যরা। আগামী বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বর্তমান ভারপ্রাপ্ত মহাপরিচালক টিম ডেভি।বিবিসিতে যোগ দেওয়ার আগে টনি হল লন্ডনের শিল্পকলার প্রাণকেন্দ্র রয়েল অপেরা হাউজের প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন। এ ছাড়া ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বিবিসির বার্তাপ্রধানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। অক্সফোর্ডের কেবল কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ের ওপর পড়াশোনা করেছেন টনি হল। যুক্তরাষ্ট্রের বারকেনহেড এলাকার অধিবাসী হওয়ায় তাঁকে লর্ড হল অব বারকেনহেড নামেও ডাকা হয়।বিবিসির নিউজ নাইট অনুষ্ঠানে ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড ম্যাক আলপাইনের বিরুদ্ধে শিশুদের প্রতি যৌন হয়রানির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে প্রতিবেদন প্রচার করা হয়। প্রতিবেদনের সত্যতা নিয়ে বিতর্কের ঝড় উঠলে বেকায়দায় পড়ে বিবিসি। এর জের ধরে পদত্যাগ করেন সাবেক মহাপরিচালন জর্জ এন্টউইসল। তাঁর পদত্যাগের ৫৪ দিন পর গতকাল নতুন মহাপরিচালক হিসেবে টনি হলকে নিয়োগ দেওয়া হয়।