বিবিসির সাংবাদিকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) সাংবাদিকেরা আজ সোমবার ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন। চাকরিচ্যুতির প্রতিবাদে এটি তাঁদের দ্বিতীয় দফা ধর্মঘট। এর ফলে বিবিসির কিছু অনুষ্ঠান সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে।বিবিসির ওয়ার্ল্ড সার্ভিস ও মনিটরিং বিভাগের প্রায় ১০০ জনের চাকরিচ্যুতিতে ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টের (এনইউজে) সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে, প্রতিষ্ঠানটি ব্যয় সাশ্রয়ের চেষ্টা করছে। এনইউজের সাধারণ সম্পাদক মিচেল স্ট্যানিস্ট্রিট আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ধর্মঘটের প্রতি সংগঠনের তিন হাজার সদস্যের সমর্থন থাকবে।প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ৬৫০ জনের চাকরিচ্যুতির ঘোষণা দেয়। বিবিসির সাংবাদিকেরা গত ১৫ জুলাই প্রথম দফা ধর্মঘট করেন। এতে কয়েকটি অনুষ্ঠানের সম্প্রচার বিলম্বিত ও বিঘ্নিত হয়। বাসস।