বিভাগ এবং জিপিএর সামঞ্জস্য নিয়ে নতুন প্রজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক, উচ্চমাধ্যমিকসহ সমমানের পরীক্ষায় সনাতন পদ্ধতির বিভাগের সঙ্গে গ্রেড পয়েন্ট এভারেজের (জিপিএ) সামঞ্জস্য এনেছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এর আগে গত বছর ২ জুন শিক্ষা মন্ত্রণালয় বিভাগ ও গ্রেডিংয়ের মধ্যে যে সমতা এনেছিল, তা সংশোধন করে এ প্রজ্ঞাপন জারি করা হয়।নতুন প্রজ্ঞাপন অনুযায়ী জিপিএ তিন বা তদূর্ধ্ব=প্রথম বিভাগ, জিপিএ দুই থেকে তিনের কম=দ্বিতীয় বিভাগ, জিপিএ এক থেকে দুইয়ের কম=তৃতীয় বিভাগ হিসেবে ধরা হবে।