বিভাগীয় শহর ও জেলা শহরে ৭ জুলাই বিএনপির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁদের মুক্তির দাবিতে দেশের সাতটি বিভাগীয় শহর ও জেলা শহরে আগামী ৭ জুলাই মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।আজ সোমবার বিকেলে মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা দেন। গতকালের হরতালে দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁদের মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি।ছাত্রলীগের হামলার দায় আওয়ামী লীগ নেবে না বলে স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এ বক্তব্যের সমালোচনা করে দেলোয়ার হোসেন বলেন, ক্ষমতাসীন দল হিসেবে এ দায়িত্ব তাদের নিতে হবে। কেননা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি-অবনতির দায়িত্ব তাদের ওপর।