বিভাসের মৃত্যু: বাসচালক মফিজ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংরেজি দৈনিক ‘ইনডিপেনডেন্ট’-এর জ্যেষ্ঠ সাংবাদিক বিভাস চন্দ্র সাহা (৪৭) যে বাসের চাপায় নিহত হয়েছেন, সেই বাসের চালক মফিজউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গতকাল শনিবার রাতে চাঁদপুর থেকে গ্রেপ্তার করে।আজ রোববার ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে মফিজকে সাংবাদিকদের সামনে আনা হবে।গত শুক্রবার পপুলার হাসপাতালের পাশে স্টার কাবাবের সামনে মৈত্রী পরিবহনের একটি বাস সাংবাদিক বিভাসের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি দূরে ছিটকে পড়ে, তাঁর মাথা বাসের পেছনের চাকায় থেতলে যায়। বাসচালক পালিয়ে যান।