বিভিন্ন জেলায় কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ
দেশে এখন সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানই বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক)। সংস্থাটি প্রশিক্ষণার্থী ভর্তির বিষয়ে সম্প্রতি সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রশিক্ষণদেওয়া হবে সাতটি বিষয়ে।আর প্রশিক্ষণ কোর্সগুলো অনুষ্ঠিত হবে বিভিন্ন জেলায় অবস্থিত বিসিকের ১১টি নৈপুণ্য বিকাশ কেন্দ্রের মাধ্যমে। প্রশিক্ষণের বিষয় ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং অ্যান্ড মোটর ওয়াইন্ডিং রেডিও ও টেলিভিশন মেরামত রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার মেরামত সেলাই কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং মুঠোফোন মেরামত ফিটিং-কাম-মেশিনশপ প্র্যাকটিসেস অ্যান্ড ওয়েল্ডিং।প্রতিটি বিষয়ে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী ব্যক্তিদের সনদ প্রদান করা হয়।ভর্তির যোগ্যতা ও আবেদনবিসিকের নরসিংদীর নৈপুণ্য বিকাশ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরহাদুজ্জামান জানান, প্রশিক্ষণ কোর্সগুলোয় তাত্ত্বিকের চেয়ে ব্যবহারিকে বেশি গুরুত্ব দিয়ে শেখানো হয়। ফলে এখানে প্রশিক্ষণার্থীদের শিক্ষাগত যোগ্যতায় ছাড় দেওয়া হয়। এ কারণে প্রশিক্ষণকেন্দ্রগুলোয় বেশির ভাগ কোর্সে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় না। তবে শিক্ষাগত যোগ্যতা থাকলে ভালো হয়। শুধু কম্পিউটার কোর্সে শিক্ষাগত যোগ্যতা বেঁধে দেওয়া হয়েছে অষ্টম শ্রেণী। আবেদনকারী বেশি হলে মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। ২৫ টাকার বিনিময়ে আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট আকারের এক কপি ছবি জমা দিতে হবে।খরচাপাতিবিসিকের এসব কেন্দ্রে বছরে তিনবার প্রশিক্ষণ পরিচালিত হয়। বেশির ভাগ কোর্সের মেয়াদ তিন মাস। তবে চার মাস ও ছয় মাস মেয়াদি কোর্সও চালু আছে। প্রতিটি কোর্সের ফি ৫০০ থেকে দেড় হাজার টাকার মধ্যে। তবে কেন্দ্রভেদে প্রশিক্ষণ কোর্সের ভিন্নতা রয়েছে।কাজের সুযোগএ প্রসঙ্গে বিসিকের উপমহাব্যস্থাপক মো. আবদুস সালাম জানান, দেশে-বিদেশি দক্ষ কারিগরি জ্ঞানসম্পন্ন জনশক্তির প্রচুর চাহিদা রয়েছে। সে জন্য এখান থেকে প্রশিক্ষণ নিয়ে কেউ বেকার থাকেন না। তাঁরা দেশ-বিদেশে চাকরি পেয়ে যান।তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ নিয়ে কেউ চাইলে চাকরি না করে নিজেও একটি নতুন উদ্যোগ নিতে পারেন। যাঁরা উদ্যোক্তা হতে চান, তাঁদের বিসিকের আত্মকর্মসংস্থান প্রকল্প থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণসুবিধা দেওয়া হয়।বিসিকের ১১টি নৈপুণ্য বিকাশ কেন্দ্র বিসিক ইলেকট্রনিকস কমপ্লেক্স মিরপুর, ঢাকা। নৈবিকে সাটিরপাড়া, নরসিংদী। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সন্তোষ, টাঙ্গাইল। বিসিক শিল্প নগরী, কুমিল্লা। বিসিক শিল্প নগরী, গোপালগঞ্জ। বিসিক শিল্প নগরী, সাপুরা, রাজশাহী। বিসিক শিল্প নগরী, পুলহাট, দিনাজপুর। বিসিক শিল্প নগরী, হেমায়েতপুর, পাবনা। বিসিক শিল্প নগরী, নন্দনপুর, ব্রাহ্মণবাড়িয়া। বিসিক শিল্প নগরী, কাউনিয়া, বরিশাল। বিসিক শিল্প নগরী, সৈয়দপুর, নীলফামারী।আরও জানতে যোগাযোগ করতে পারেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রযুক্তি বিভাগ ১২৮, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা। দেখতে পারেন www.bscic.gov.bd.বিসিকের কার্যক্রম ও উদ্দেশ্যবিসিকের যাত্রা শুরু হয় ১৯৫৭ সালে। তখন এটির নাম ছিলইপসিক। দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে সেবা ও সহায়তা দেওয়াই এর লক্ষ্য। পাশাপাশি শিল্পায়নে অবদান রাখাসহ কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ ও শিল্পায়নের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন করাও বিসিকের উদ্দেশ্য। বিসিকের নৈপুণ্য বিকাশ কেন্দ্রে দেশের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কর্মমুখী কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়।