বিভিন্ন জেলায় নাটকটির প্রদর্শনী হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যায় দেখানো হবে উপমহাদেশীয় সংগীত প্রসার কেন্দ্র সাধনার নাটক সীতার অগ্নিপরীক্ষা। এটি লিখেছেন সাইমন জাকারিয়া। নাটকটির নির্দেশনা দিয়েছেন এবং একক অভিনয় করেছেন নাজনীন চুমকী। কথা হলো তাঁর সঙ্গে।‘সীতার অগ্নিপরীক্ষা’ নাটকটির প্রদর্শনী কত দিন পর হচ্ছে?দুই মাস পর। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে কয়েকটি উৎসব হলো। কোনো হল খালি পাওয়া যায়নি। তাই এত দিন নাটকটির কোনো প্রদর্শনী করতে পারিনি। নাটকটি মঞ্চে এসেছে গত বছরের মাঝামাঝি। আজ হচ্ছে অষ্টম প্রদর্শনী। দেশের বাইরে নাকি নাটকটির প্রদর্শনী করে এলেন?হ্যাঁ, কলকাতায়। ওখানে সোয়েম নামে একটি প্রতিষ্ঠান কিছুদিন আগে ১৫ দিনের এক উৎসবের আয়োজন করেছিল। সেখানে আমাদের সীতার অগ্নিপরীক্ষা নাটকটিকে আমন্ত্রণ জানানো হয়। সীতার অগ্নিপরীক্ষা নাটকটির প্রদর্শনীর সময় হলভর্তি দর্শক ছিলেন। নাটক শেষে অনেকেই এসে আমার সঙ্গে দেখা করেছেন, প্রশংসা করেছেন।নাটকটির আটটি প্রদর্শনী হয়ে গেছে। এখন কেমন লাগছে?সীতার গল্প তো অনেকেরই জানা। তাই প্রতিটি প্রদর্শনীর সময়ই বাড়তি চাপ অনুভব করি। অভিনয় করতে গিয়ে চরিত্রটিকে যেন ছোট করে না ফেলি, সে চেষ্টা সব সময়ই থাকে। আর আমরা কিন্তু প্রতি মাসেই এটির প্রদর্শনী করতে চাই। এখন দেশের বিভিন্ন জেলায় নাটকটির প্রদর্শনী করার পরিকল্পনা করছি। শিগগিরই তা শুরু হবে।এবার টিভি নাটকের কথা বলুন। আজ তো এটিএন বাংলায় আপনার লেখা ও অভিনীত ‘অগ্নিরথ’ নাটকটি দেখানো হবে।এরই মধ্যে ৪৯ পর্বের কাজ শেষ করেছি। আমাদের ইচ্ছা, গল্পটি ৫২ পর্বে শেষ হোক। যদি চ্যানেল কর্তৃপক্ষ বাড়াতে বলে, তাহলে গল্পটি নিয়ে আবার নতুন করে ভাবতে হবে। নাটকে স্বামীর অত্যাচারের কারণে আমি মানসিক রোগী হয়ে গেছি। এখন কিন্তু স্বামী আমার দিকে যথেষ্ট খেয়াল রাখছে।এটিএন বাংলার ‘নীল’ ধারাবাহিকে অভিনয় করেছেন?হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাস থেকে ধারাবাহিকটির নাট্যরূপ দেওয়া হচ্ছে। খুব ভালো নাটক হচ্ছে। উপন্যাসটি সেই ছোটবেলা পড়েছিলাম। এখন অভিনয় করছি। দারুণ লাগছে।