বিভিন্ন মামলায় বিএনপির নেতারা রিমান্ডে ও কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে পুলিশের কর্তব্যকাজে বাধা, জনদুর্ভোগ সৃষ্টি ও বোমা ফাটিয়ে ত্রাসের সৃষ্টির অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আজ সোমবার গ্রেপ্তার দেখানো হয়েছে।এই মামলায় ১৩ আসামিকে আদালতে হাজির করে আটজনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এদিকে আসামিরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন জামিন আবেদন নামঞ্জুর করে ছয়জনকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।পরে মির্জা আব্বাসকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। আদালত জানান, মির্জা আব্বাস সুস্থ হলে এ বিষয়ে শুনানি হবে।এদিকে একই অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় বিএনপির সহসভাপাতি শমসের মবিন চৌধুরীসহ সাতজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম রোকসানা বেগম আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে এক দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।মিছিল থেকে ভাঙচুর, পিকেটিংয়ের অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলীসহ আট আসামিকে কারাগারে পাঠিয়েছেন মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান।অন্যদিকে, একই আদালত বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীকে শাহবাগ থানায় দায়ের করা পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখায়। আজ শাহবাগ থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ অনুমতি দেন।