বিভ্রান্তি...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির প্রতিবেদনে ষষ্ঠ তফসিলের শিরোনাম নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। শিরোনামটি হচ্ছে: ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ২৫শে মার্চের মধ্যরাত শেষে অর্থাৎ ২৬শে মার্চের দিবাগত রাতের প্রথম দিকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা।’ এই অংশের ইংরেজি ভাষ্য অনুযায়ী, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন ২৫ মার্চ মধ্যরাতের পর ২৬ মার্চের প্রথম প্রহরে। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার প্রকৃত সময় অনুযায়ী ইংরেজি ভাষ্যটিই সঠিক। সংবিধান অনুযায়ী, অর্থের গরমিল দেখা দিলে বাংলা ভাষ্যকেই গ্রহণ করতে হবে। কিন্তু বাংলা ভাষ্যটি গ্রহণ করলে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার প্রকৃত সময় ঠিক থাকে না। বিশেষ প্রতিনিধি