বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে ডিসিডিবির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করার অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিসিডিবি) মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চৈতন্য চন্দ্র হালদার বাদী হয়ে আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে মনিরুল ইমলামকে আগামী ৩০ আগস্ট আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন। মামলার অভিযোগে বলা হয়, জুরাইনে মা ও দুই সন্তানের আত্মহত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল না করেও সংবাদ সম্মেলনে বলা হয়, তা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দাখিল করা হয়েছে। কিন্তু গতকাল বুধবার আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়নি, করা হয়েছে আজ।অভিযোগপত্র দাখিল না করে এমন বিভ্রান্তিকর তথ্য সরবরাহের অভিযোগে মামলাটি করা হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সরবরাহ ও প্রকাশ করা না হয়। এ কারণে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলাটি করা হয়েছে।