বিমসটেকের স্থায়ী সচিবালয় হবে ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটানের আঞ্চলিক জোট বিমসটেকের (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন) স্থায়ী সচিবালয় হবে ঢাকায়। আজ শনিবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে বিমসটেকের মন্ত্রী পর্যায়ের ১৩তম বৈঠকে এই সিদ্ধান্ত হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।বিমসটেকের স্থায়ী সচিবালয় কোথায় হবে, এ নিয়ে কয়েক বছর ধরেই দেশগুলোর মধ্যে টানাপোড়েন চলছিল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দেশই তাদের দেশে সংগঠনের সচিবালয় চাইছিল। কয়েক দফা বৈঠকের পর আজই এ ব্যাপারে চূড়ান্ত সমঝোতা হলো। এখন ঢাকায় প্রতিষ্ঠানটির সচিবালয় হবে এবং সংগঠনের প্রথম মহাসচিব হবে শ্রীলঙ্কার।এবারের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সদস্য দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।১৯৯৭ সালে বিমসটেক প্রতিষ্ঠিত হয়েছিল। তখন বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের সদস্য ছিল। পরে নেপাল ও ভুটান এতে যোগ দেয়।