বিমা আইন বহাল থাকবে: অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিমা আইন-২০১০ অনুযায়ী বিমা কোম্পানির পরিচালক অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকতে পারবেন না। এই আইন ভালো উল্লেখ করে তিনি বলেন, আইনটি বহাল থাকবে। ব্যাংক কোম্পানির আইনে কোনো একটি ব্যাংকের পরিচালক অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকতে পারেন। তা সংশোধন করা হবে। একই সঙ্গে বিমা আইন সময়ের প্রয়োজনে সংশোধন করা হবে।আজ মঙ্গলবার বিমা আইন বিষয়ে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন।