বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করেছে। আজ বুধবার বিকেলে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে একচুয়ারি ও প্রগতি লাইফ ইনস্যুরেন্সের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এম শেফাক আহমেদকে। কর্তৃপক্ষের অন্য তিন সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক নব গোপাল বণিক ও আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো. শমসের আলী।