বিমান ঐক্য পরিষদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. ফারুক খান দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় ১৬ ও ১৭ এপ্রিলের ধর্মঘট প্রত্যাহার করেছে ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পরিষদের আহ্বায়ক মশিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমাদের এক দফা দাবির বিষয়ে মন্ত্রী অতি সত্বর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছি।’উল্লেখ্য, বিমানের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে বিমান বাঁচাও ঐক্য পরিষদ বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে। বৈঠক শেষে মন্ত্রী ঐক্য পরিষদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।