বিমান হামলায় পাকিস্তানে ৪৫ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান বিমানবাহিনীর হামলায় ৪৫ জন জঙ্গি এবং তাদের পরিবারের সদস্যরা নিহত হয়েছে। গত মঙ্গলবার আফগানিস্তানের সীমান্তসংলগ্ন উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার এলাকার তিরা উপত্যকায় এ ঘটনা ঘটেছে বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন।পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বিমান হামলায় ৪০-৪৫ জন সন্ত্রাসী এবং তাদের পরিবারের সদস্যরা নিহত হয়েছে।আরেক এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, যারা নিহত হয়েছে, তারা সেনা অভিযানের মুখে সোয়াত ও অন্যান্য উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে পালিয়ে আসছে এবং অনেক জঙ্গিই তাদের পরিবার নিয়ে এখানেই বসবাস করে আসছিল। তিনি আরও বলেন, হতাহতদের মধ্যে কতজন সাধারণ মানুষ ছিল, সে সম্পর্কে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।তবে তালেবান জঙ্গিরা সব সময়ই এই ধরনের হতাহতের ঘটনার সত্যতা অস্বীকার করে আসছে। রয়টার্স