বিমানবন্দর এলাকায় জাল ভিসাসহ আটক ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল ভিসা নিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় পুলিশ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে গতকাল শুক্রবার রাতে ১৮ জনকে আটক করেছে। ইমিগ্রেশন পুলিশের সহায়তায় গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে।ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, একটি দালাল চক্র জাল ভিসা দিয়ে তাদের মালয়েশিয়ায় পাঠাচ্ছিল। এমনকি তাদের অনেকের পাসপোর্টও জাল। আটক ব্যক্তিদের ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এতে দালাল চক্রের অনেকের নাম-ঠিকানা পাওয়া যাচ্ছে।