২২ থেকে ২৬ ফেব্রুয়ারি ভারতের কলকাতায় কলামন্দিরে অনুষ্ঠিত হলো ‘জাতীয় ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎ সব’। এটি যৌথভাবে আয়োজন করেছে ইন্দো অক্সিডেন্টাল সিম্বায়োসিস, সংস্কৃতি সাগর ও টাইমস অব ইন্ডিয়া। এ উৎ সবে ২৫ ফেব্রুয়ারি কত্থক নৃত্য পরিবেশন করেন মুনমুন আহমেদ। উৎ সব নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।উৎ সবের আয়োজকদের সঙ্গে আপনার যোগাযোগটা কীভাবে হলো?আমি দিল্লির ভারতীয় কলাকেন্দ্রে নাচের ওপর পড়াশোনা করেছি। আমার গুরু বির্জু মহারাজ। তাঁর সঙ্গে তবলায় সংগত করতেন পণ্ডিত কুমার বোস। তাঁর কাছ থেকে শুনে আয়োজকেরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। উৎ সবের চতুর্থ দিন আমি সোয়া এক ঘণ্টা কত্থক নৃত্য পরিবেশন করেছি। আমার নাচের সঙ্গে তবলায় ছিলেন পণ্ডিত অরবিন্দ আজাদ, পাখাওয়াজে পণ্ডিত জয় কিষাণ মহারাজ, সারেঙ্গিতে পঙ্কজ মিশ্র, সেতারে জয়ন্ত চট্টোপাধ্যায় আর কণ্ঠ দিয়েছেন দেবাশীষ ঘোষ। বড় মাপের এই পণ্ডিতেরা আপনার নাচের সঙ্গে বাজিয়েছেন। কেমন লেগেছে?এই অনুভূতি বলে বোঝানো যাবে না। আমার নাচের সময় সে এক অন্য রকম পরিবেশ তৈরি হয়েছিল। মঞ্চে ওঠার পর দেখি সামনের সারিগুলোতে বসে আছেন নাচ এবং গানের নামী সব গুরু আর সমালোচকেরা। তাঁদের সামনে নাচের সুযোগ পাওয়া যায় না। তাই এই উৎ সব আমার জন্য অনন্য অভিজ্ঞতা হয়ে রইল।আমাদের দেশের শিল্পীদের নাচের ব্যাপারে ওখানকার দর্শকদের আগ্রহ কেমন মনে হলো?কলকাতা বিমানবন্দর থেকে বের হওয়ার পর চমকে গিয়েছিলাম। হোটেল পর্যন্ত যেতে যেতে দেখি রাস্তার পাশে বড় বড় বিলবোর্ডে আমার ছবি। কলামন্দিরের বাইরেও বড় বড় পোস্টার। দেখি, দর্শকেরা টিকিট কেটে হলে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। বুঝতে পারলাম, আমাদের শিল্পীদের নাচের ব্যাপারে তাঁদের যথেষ্ট আগ্রহ রয়েছে। এ ধরনের উৎ সব বাংলাদেশে আয়োজন করার ব্যাপারে কারও সঙ্গে আলোচনা করেছেন?এই উৎ সবের আয়োজকেরাই ঢাকায় এ ধরনের বড় উৎ সব আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু এখানে নাচের ব্যাপারে পৃষ্ঠপোষকতার ভীষণ অভাব। এ ধরনের উৎ সব আয়োজন করা সম্ভব হলে ঢাকার দর্শকেরা বড় মাপের গুরুদের শাস্ত্রীয় নাচ ও গান উপভোগ করতে পারবেন।