বিমানবন্দরে খালেদা জিয়াকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন। দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়াকে ব্যাপক সংবর্ধনা দেওয়া হয়।আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি বিমানবন্দরে এসে পৌঁছালে বিএনপির জাতীয় স্থায়ী ও নির্বাহী কমিটির সদস্য ছাড়াও দলের সর্বস্তরের নেতা-কর্মীরা তাঁকে সংবর্ধনা জানায়।চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে পাঁচ দিনের চীন সফরকালে খালেদা জিয়া ওই দেশের ভাইস প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে।