বিমানবন্দরে দুই রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া কাগজপত্রে মালয়েশিয়া যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুজন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁদের নাম মো. নূর (২০) ও মো. নাসের (১৯)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে এ দুজনকে চেক ইন থেকে আটক করা হয়। বিমানবন্দর এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেরিনা আক্তার প্রথম আলো ডটকমকে জানান, চেক ইন রুমে এদের চলাচলে সন্দেহ দেখা দেয়। দুজনের কাছ থেকে জাল বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে। এরা মালয়েশিয়া এয়ারলাইনসে করে কুয়ালালামপুর যাচ্ছিল। এদের সঙ্গে একজন দালাল থাকলেও তাঁকে আটক করা যায়নি। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা করেছে এপিবিএন।জিজ্ঞাসাবাদে দুই রোহিঙ্গা জানান, দীর্ঘ ১৫ দিন তাঁদের রাজধানীর পুরানা পল্টনের একটি ট্রাভেল এজেন্সিতে প্রশিক্ষণ দেওয়া হয়। মালয়েশিয়া যাওয়ার জন্য তাঁদের কাছ থেকে টাকা নেয় এজেন্সিটি। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আটক নাসেরের বাড়ি মিয়ানমারের শিকদারপাড়া জেলার মাংডু থানায়। নূরের বাড়ি ঐশ্বরিয়া জেলার মেনেগাঁও থানায়।আটক রোহিঙ্গাদের বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।